আপনার রাশিফল
২৭ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। চাকরিতে কাঙ্ক্ষিত বদলির সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ব্যাপারে প্রতিপক্ষের দোষ-ত্রুটিগুলো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে অধস্তনদের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মানসিক অস্থিরতা দূর হতে পারে। বাহ্যিক চাকচিক্য দেখে কেনাকাটা করতে গিয়ে ঠকতে হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।