আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ জানুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার দিনটি শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে পরিবর্তন আনতে হলে আজই উদ্যোগ নিন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশ যাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। কর্মস্থলে তথ্য-বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।