আপনার রাশিফল
১ ফেব্রুয়ারি, ২০১২আজজের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্থা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।সিংহ (২৬ জুলাই-২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহায়তার প্রয়োজন পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনাকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজ ভালোভাবে যাচাই করে নিন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মাতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।