আপনার রাশিফল
৮ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ সার্বিকভাবে আয় বৃদ্ধি পেতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায় হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।