আপনার রাশিফল
১০ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মিথুন (২২ মে-২১ জুন): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরুব্বির পরামর্শ নিতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেশি বেতনের আশায় চাকরি পরিবর্তন করে কেউ কেউ আশাহত হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।