আপনার রাশিফল
১৪ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): কোনো ঘনিষ্ঠ আত্মীয় আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল-সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আর্থিক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক বিষয়ে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোম্বর-২২ নভেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সড়া পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারওকাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগত হবে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে অগ্রগতি হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রবাসী আত্মীয়র মাধ্যমে উপকৃত হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।