আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরির জন্য কেউ কেউ বিদেশে আবেদন করে ইতিবাচক সাড়া পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যেকোনা চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ লাভজনক হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়েজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। জমিজমা-সংক্রান্ত বিরাধের নিষ্পত্তি হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।