আপনার রাশিফল
১৬ ফেব্রুয়ারি, ২০১২আজজের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।