আপনার রাশিফল
২০ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপুর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পেশাজীবীদের কারও কারও জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। মানসিক অস্থিরতা দূর হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। জনসংযোগ ও প্রচারের কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।