আপনার রাশিফল
২৫ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। অপরিচিত কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনাকেই উদ্যোগী হতে হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বৈষয়িক কাজে সফল হতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।