আপনার রাশিফল
২৮ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।