আপনার রাশিফল
২৯ ফেব্রুয়ারি, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দূর থেকে পাওনা কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। অসৎসঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে কাও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকাদের কারও কারও জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফল প্রসূ হতে পারে। পারিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।