আপনার রাশিফল
১৯ মার্চ, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বিয়ের ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে।