আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মার্চ, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল কর্মকাণ্ডের পসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। দাম্পত্য কলহের অবসান হবে।