আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মার্চ, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভ্রমণ, অ্যাডভেঞ্চার ও শিকারের জন্য দিনটি শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।