আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ এপ্রিল, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়নের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈষয়কি কাজে সাফল্যের দেখা পাবেন। মানসিক দুশ্চিন্তার অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। আর্থিক বিষয়ে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।