আপনার রাশিফল
২৭ এপ্রিল, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মানসিক অস্থিরতা দূর হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পাবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বন্ধু-বান্ধবের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।