আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মে, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষণ্ন থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লেনদেনে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সামায়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।