আপনার রাশিফল
১০ মে, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকে পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): পারিবারিক সমস্যার সমাধানে মুরুব্বিদের মতামতকে গুরুত্ব দিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কারও প্ররোচনায় মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। আর্থিক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কর্মস্থলে বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও কাঙ্ক্ষিত স্থান পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক প্রয়োজনে অপছন্দের কাউকে বিশেষ গুরুত্ব দিতে হতে পারে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।