আপনার রাশিফল
১১ মে, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক সমস্যার সমাধানে আপনাকেই অগ্রণী ভূমিকা নিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও কর্মস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের খোঁজ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।