আপনার রাশিফল
১৬ মে, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। যাবতীয় কেনাকাটার জন্য দিনটি শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পরেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভুলবোঝাবুঝির অবসান হবে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনর বিরুদ্ধাচরণ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।