আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মে, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতেও ভালো চাকরি পেতে পারেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। শিক্ষাক্ষেত্রে কেউ কেউ বৃত্তি পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায় হবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার নামে হয়রানির শিকার হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।