আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পুরোনো কোনো পারিবারিক সমস্যা মাথা চাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ব্যাপারে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে—২১ জুন): কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনকে পাশে পাবেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সন্তানসন্ততির স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর— ২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর— ২০ জানুয়ারি): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি— ২০ মার্চ): ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।