আপনার রাশিফল
৯ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায় শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কেবারদের কেউ কেউ নতুন কাজের সম্মান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক প্রয়োজনে আপনাকে আজ আপস করে চলতে হবে। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যানবাহন থেকে সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সম্প্রতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। আর্থিক লেনদেন শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা রয়েছে। প্রেমের ব্যাপারে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।