আপনার রাশিফল
১৬ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। দূরের যাত্রা শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক জটিলতা দূর হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সন্তান-সন্ততির স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হোন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।