আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের ব্যাপারে নিষ্পত্তি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। লেখালেখির জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায় হবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।