আপনার রাশিফল
২৩ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আর্থিক লেদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। যৌথ কাজে সফলতা আসবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও বদলির আদেশ বাতিল হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ।কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকাদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।