আপনার রাশিফল
২৫ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে তৎপর হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পরে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পেশাজীবীদের কারও কারও পেশা পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।