আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কর্মস্থলে বিপরীত লিঙ্গের কেউ ঝামেলা পাকাতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।