আপনার রাশিফল
২ জুলাই, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্য মতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২। গুরুত্বপূর্ণ দিন সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ে তৎপর হোন। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। পাওনা আদায় হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার মধ্যে সামায়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায় হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। অসৎ সঙ্গীর কারণে অর্থনাশের আশঙ্কা রয়েছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।