আপনার রাশিফল
২০ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—বেগুনি, কালচে লাল, গাঢ় নীল। শুভ রত্ন—মুক্ত, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব ফেদারিকো ফেলিনি, প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান, কবি আবদুস সাত্তার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে আজ সাহস সঞ্চয় করে এগিয়ে যান, প্রেমে নিশ্চিত সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমে বড় ধরনের ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কর্মস্থলে আপনার দক্ষতা দেখে অন্যদের চোখ কপালে উঠতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমের সম্পর্ক ভেঙে দিয়ে থাকলে আজ তা আবারও জোড়া লাগতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের বন্ধুদের বলছি, কর্মস্থলে আজ একাধিক সুযোগ সৃষ্টি হবে, সেগুলো কাজে পরিণত করতে হলে দিনের শুরু থেকেই তৎপর হোন। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায় শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে অনমনীয় মনোভাব ত্যাগ করলে প্রিয়জনের মান জয় করতে সক্ষম হবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান সুদৃঢ় থাকবে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিবিষয়ক জটিলতার অবসান হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। শিল্পসংস্থাপনের কাজে অগ্রগতি হবে। প্রেমের ব্যাপারে সৃষ্ট জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস কোনো অঘটনের জন্ম দিতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ব্যাপারে কারও কারও দীর্ঘ প্রতিক্ষার অবসান হবে। অতিথি আপ্যায়ণের ব্যয় বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের গাত্রদাহের কারণ হতে পারে। দূরের যাত্রা শুভ।