আপনার রাশিফল
২২ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—হালকা নীল, মেরুন, বাদামি। শুভ রত্ন—গোমেদ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—লর্ড বায়রন, অভিনেতা বিল বিক্সবি, মুষ্টিযোদ্ধা জর্জ ফোরম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে অন্যের হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। মিথুন (২২ মে-২১ জুন): মিথুন বন্ধুদের বলছি, কর্মস্থলে একাধিক সুযোগ আসতে পারে, সেগুলো কাজে লাগাতে পারলে ভবিষ্যত্ নিয়ে খুব একটা ভাবতে হবে না। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমের ব্যাপারে সাহস সঞ্চয় করে এগিয়ে যান, সাফল্যের মুকুট আজ আপনার মাথায় শোভা পাবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুখবর দিয়ে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম কারও কারও ঈর্ষার কারণ হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক বন্ধুদের বলছি, প্রেমে সফল হতে চাইলে ছোটখাটো ভুলত্রুটি নিজেরাই সংশোধন করে নিন। কারণ, দিন শেষে এ ক্ষেত্রে সাফল্যের জোর সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের ব্যাপারে যাঁরা হতাশ, তাদের বলছি—আজ মনের দরজায় কেউ কড়া নাড়তে পারে! আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সম্মান পাবেন। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল পেশায় আপনার সাফল্যে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, কথা দিচ্ছি নিরাশ হতে হবে না।