আপনার রাশিফল
২৩ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং: ক্রিম, মেরুন ও আকাশী। শুভ রত্ন: গোমেদ, অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব: নায়ক রাজরাজ্জাক, নেতাজী সুভাষ বসু, চলচ্চিত্রকার রমেশ সিপ্লি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ: ২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে অন্তর্দৃষ্টিকে প্রসারিত করুন, কারো ঈঙ্গিতপূর্ণ আচরণ ও প্রেমের বহিঃ প্রকাশ হতে পারে।বৃষ (২১ এপ্রিল: ২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রবাসী কারো সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে: ২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন: ২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই: ২৩ আগস্ট): ব্যবসায়িক যোগাযোগ শুভ। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট: ২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের দমকা হাওয়ায় আপনার দৃঢ় চেতা মনোভাব কিছুটা হলেও নমনীয় হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর: ২৩ অক্টোবর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর: ২২ নভেম্বর): শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমে কারো পরামর্শ গ্রহণ করা সমীচীন হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর: ২১ ডিসেম্বর): শিক্ষাক্ষেত্রে কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের সাফল্যের দেখা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। বেকারদের জন্য দিনটি শুভ। জমিজমা নিয়ে বিরোধের নিষ্পত্তি হতে পারে।মকর (২২ ডিসেম্বর: ২০ জানুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যাবতীয় কেনাকাটা শুভ। পছন্দের মানুষটিকে আজ প্রস্তাব দিতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হতে হবে না। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি: ১৮ ফেব্রুয়ারি): শিক্ষা ক্ষেত্রে কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি: ২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। শিক্ষার্থীদের কারো কারো বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন