আপনার রাশিফল
২৪ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং: সোনালি, গাঢ় সবুজ, অ্যাশ। শুভ রত্ন: জারকন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: গায়ক নীল ডায়মন্ড, পুরাতত্ত্ববিদ নলিনীকান্ত ভট্টাশালী, সাংবাদিক আবদুল বাতেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ: ২০ এপ্রিল): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান অটুট থাকবে।বৃষ (২১ এপ্রিল: ২১ মে): সৃজনশীল পেশায় আপনার সুনাম কারো কারো ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে: ২১ জুন): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষ্য ঘটতে পারে।কর্কট (২২ জুন: ২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই: ২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কাউকে প্রেমের প্রস্তাব দিয়ে থাকলে আজ তার কাছ থেকে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।কন্যা (২৪ আগস্ট: ২৩ সেপ্টেম্বর): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারো অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর: ২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার কিছু নেই, আজ কেউ আপনার হতাশা দূর করতে এগিয়ে আসতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর: ২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।ধনু (২৩ নভেম্বর: ২১ ডিসেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর: ২০ জানুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে আপনার চঞ্চল মন আজ কারো সঙ্গে জড়িয়ে যেতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি: ১৮ ফেব্রুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। সৃজনশীল কাজে আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি: ২০ মার্চ): পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ঘটতে পারে। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।