আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—অফহোয়াইট, হালকা লাল, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—তিতুমীর, সেনানায়ক চার্লস গর্ডন, সাংবাদিক নূরুল ইসলাম পাটোয়ারি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কারও আবির্ভাব ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে পছন্দের মানুষটির কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজ কল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করতে পারেন। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা থাকতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমে তৃতীয় কারও আগমন ঘটায় পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাহস সঞ্চয় করে এগিয়ে যান, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনারই জয়লাভের সম্ভাবনা বেশি। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে কেউ আপনাকে ইঙ্গিতে প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই; কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। কোনো ঘনিষ্ঠবন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ফেসবুক সার্চ করে দেখুন কারও কারও মনে আপনাকে নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।