আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—হালকা নীল, ধূসর, জলপাই, সবুজ। শুভ রত্ন—চায়নিজ জেড, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা ক্লার্ক গেবল, খলিল, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন—ভাগ্য আপনার সহায় হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। আজ ই-মেইল সার্চ করলে প্রেমবিষয়ক একাধিক চিঠি পেয়ে যেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। চাকরিতে কারও পদোন্নতির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজে আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজই কারও কাছ থেকে প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ফেস বুক দেখুন, কারও রহস্যপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। পাওনা আদায় হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেনে লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পছন্দের মানুষটিকে আজ প্রস্তাব দিতে পারেন, আপনাকে নিরাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।