আপনার রাশিফল
২ ফেব্রুয়ারি ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—বেগুনি, সবুজ, ফিরোজা। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—লেখক জেমস জয়েস, অভিনেত্রী ফারাহ ফসেট, গায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সম্ভাব্য ক্ষেত্রে আজ বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রেমের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে হতাশা দূর হয়ে নতুন কোনো সম্ভাবনার সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। মনের মাঝে জমে থাকা অভিমান ফিকে হয়ে যাবে আর প্রিয়জনও কাছে চলে আসবে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্কটের বন্ধুদের বলছি, কর্মস্থলে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ার ভয় আছে। সুতরাং কাজের ব্যাপারে হেলাফেলা করবেন না। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে হতাশ হবেন না। আজ মনের জানালায় কেউ উঁকি দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুক দেখুন, প্রেমের ব্যাপারে কোনো নতুন প্রস্তাব আপনাকে উজ্জীবিত করে তুলতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের বলছি, দিনের শুরুটা যেনতেনভাবে হলেও শেষ বেলায় একাধিক সাফল্যের বার্তা মুখে হাসি ফোটাবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে কারও প্ররোচনায় বুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। আর্থিক লেনদেনে লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): প্রেম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; মনের মানুষটির সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে আজ। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া ভুল তথ্য সাময়িক জটিলতার সৃষ্টি করতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ই-মেইলে আজ কারও কাছ থেকে প্রেমের ইঙ্গিত পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।