আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: নীলের যেকোনো শেড, হালকা কমলা, মেরুন। শুভ রত্ন: গোমেদ, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব: মরগান ফেয়ারচাইল্ড, চিনা সাহিত্যিক লাও শি, জেমস মিচেনার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভয়ভীতি ঝেড়ে ফেলে এগিয়ে যান, নিঃসন্দেহে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে মান-অভিমানের পরিসমাপ্তি ঘটে আজ নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভানা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে নতুন কোনো ঘটনা আপনার মনকে চঞ্চল করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সৃজনশীল পেশায় আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করতে পারেন। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযাগ পাবেন। বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর কাছ থেকে সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থান অপরিবর্তিত থাকবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই। আজই এ ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। বন্ধু-বান্ধবের কেউ কেউ আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। আর্থিক লেনেদন শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।