আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং— হালকা নীল, মেরুন, বেগুনী। শুভ রত্ন— জারকন, গোমেদ।। বিশিষ্ট ব্যক্তিত্ব— নরম্যান উইসডম, আবু জাফর ওবায়দুল্লাহ, ফজল শাহাবুদ্দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে গিয়ে আজ নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিস উপহার দিন। পাওনা আদায় হবে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): চঞ্চলমতি মিথুন বন্ধুদের বলছি, কর্মস্থলে আজ একাধিক সুযোগ আসবে। তবে চোখকান খোলা না রাখলে সেগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ তা ঘুচে যেতে পারে। পাওনা আদায়ের জন্য ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। আর্থিক লেনদেন শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। ই-মেইলে একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কারও কারও ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই প্রিয়জনের ব্যাপারে কোনো সুসংবাদ আপনাকে মানসিকভাবে উজ্জীবিত করে তুলতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। দাম্পত্য কলহের অবসান হবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কারও আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।