আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—আকাশি, হালকা বেগুনি, মেরুন। শুভ রত্ন-ল্যাপিস ল্যাজুলি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—এম এ মোহাইমেন, সাংবাদিক হাসান সাঈদ, মোতাহার হোসেন সিদ্দিকী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের বিষয়ে কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কারও ক্ষেত্রে নতুন প্রেমের শুভ সূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। যেকোনো দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সমাধা হবে। প্রেমের ব্যাপারে হতাশ না হয়ে আজ আবার উদ্যোগ নিলে প্রাথমিক সাফল্যের দেখা পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে আগের ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের নতুন কোনো ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ের তৎপর হোন। মনের মধ্যে জমে থাকা অভিমান প্রিয় মানুষটির মিষ্টি ব্যবহারে আজ দূর হয়ে যাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রিয়জনের মন পেতে চাইলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। পাওনা আদায় হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। হতাশ প্রেমিক-প্রেমিকাদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।