আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং— হালকা সবুজ, চকোলেট, অফ হোয়াইট। শুভ রত্ন— গোমেদ, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব— প্রেসিডেন্ট রিগ্যান, জাফরউল্লাহ খান, ইভা ব্রাউন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ এক্ষেত্রে ব্যর্থতা ঘুচে যাবে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): মিথুনের বন্ধুদের বলছি, কর্মস্থলে চোখকান খোলা রাখুন, বড় ধরনের সুযোগ আপনার ভাগ্যকে আমূল পাল্টে দিতে পারে। প্রিয়জনের জন্য আজ কিছুটা বেশি সময় ব্যয় করুন। এর সুফল পাবেন কদিন পর।কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। নতুন প্রেমে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসা পেতে পারেন। পছন্দের মানুষটিকে সাহস করে ভালোবাসার কথা বলুন, কথা দিচ্ছি নিরাশ হতে হবে না। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। ফেসবুকে আপনার প্রতি কারো ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে হতাশা কেটে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও কর্মস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি নিরাশ হতে হবে না। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।