আপনার রাশিফল
৭ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—জলপাই সবুজ, ক্রিম, হালকা বেগুনি। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—চালর্স ডিকেন্স, সিন ক্লেয়ার লুই, সাইয়িদ আতিকুল্লাহ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৃষের বন্ধুদের বলছি, দিনের শুরুতেই কর্মস্থলে একাধিক ভালো সুযোগ আসতে পারে। সুতরাং আলসেমি পরিহার করুন। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ব্যাপারে কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা আজ ঘুচে যেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে আর একটু খোঁজখবর করে তবেই এগোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে কোনো ভালো সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেদিকে লক্ষ রাখুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে কারও কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কেউ কেউ আপনার প্রতি প্রেমের ইঙ্গিত ছুড়ে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বন্ধুবান্ধবের কারণে আজ ব্যয় কিছুটা বাড়তে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রবাসী কোনো আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা জানান; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ।