আপনার রাশিফল
৮ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—ক্রিম, অফ হোয়াইট, নীল। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জুলভার্ন, অভিনেতা জ্যাক লেমন, টুংকু আবদুর রহমান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষনার জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ফেসবুক দেখুন, কেউ কেউ আপনার সঙ্গে প্রেমের ব্যাপারে পরোক্ষভাবে আগ্রহ দেখাতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিস উপহার দিন। সৃজনশীল কাজে আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজ এ ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক লেনেদেন শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকেই প্রেমের শুভ সূচনা হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ আগের ব্যর্থতা ঘুচে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যর সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন কাজের সন্ধান পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ খুলে পড়তে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। সৃজনশীল কাজের সুযোগ পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কারও কারও শিক্ষা সফরের সম্ভাননা আছে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওয়া আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।