আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও মঙ্গলবার। শুভ রং—হালকা নীল, গোলাপি, ফিরোজা। শুভ রত্ন—গোমেদ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—মেজর জলিল, ড. হরগোবিন্দ খোরানা, আনোয়ার হোসেন মঞ্জু। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য আজ আশার আলো দেখা যেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারো জন্য দিনটি শুভ। মনের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। পাওনা আদায় হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ-প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।