আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—অ্যাশ, বাদামি, মেরুন। শুভ রত্ন—গোমেদ, অ্যাকুয়া মেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট লিঙ্কন, ডারউইন, লেখক শওকত আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে আর্থিক সাফল্যের সম্ভাবনা আছে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ব্যাপারে আজ আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হতে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুক দেখুন, আজ কেউ আপনার প্রতি প্রেমের ইঙ্গিত ছুড়ে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে আজ মনের দরজায় কেউ কড়া নাড়তে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। পাওনা আদায় হবে। সাবেক প্রেমিক-প্রেমিকার বিষয়ে আজ নতুন করে ভাবতে হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের জন্য সুসংবাদ হলো, কর্মস্থলে নানা প্রতিকূলতা সত্ত্বেও বড় ধরনের সাফল্য অর্জিত হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজই কেউ প্রস্তাব দিয়ে বসতে পারে। দূরের যাত্রা শুভ।