আপনার রাশিফল
১৩ ফেব্রয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—জলপাই সবুজ, হালকা নীল, ক্রিম। শুভ রত্ন—জারকন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী কিম নোভাব, সরোজিনী নাইডু, কবি রফিক আজাদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনেদেন অন্যের ওপর পুরোপুরি আস্থা রাখা উচিত হবে না। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিস উপহার দিন। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, আজ আর নিরাশ হতে হবে না। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক লেনেদেন শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। কাউকে ভালো লেগে গেলে তা মুখ ফুটে বলুন—আপনার ভালো লাগা ভালোবাসায় রূপ নিতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আজ আবার উদ্যোগ নিন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ফেসবুকে কারও প্রেমের ইঙ্গিত আপনার মনকে চঞ্চল করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে ঝুঁকিগ্রহণ করে লাভবান হতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। এর আগে প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজ কিন্তু এ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।