আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, ক্রিম, নীলের যেকোনো শেড। শুভ রত্ন—গোমেদ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—কোপারনিকাস, ভীমসেন জোশী, শিল্পপতি আদমজী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। ফেসবুক দেখুন, কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে গিয়ে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): মিথুন রাশির বন্ধুদের বলছি, কাজকর্মে আজ সিরিয়াস হোন। কারণ, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আপনার নাগালের মধ্যে চলে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, আজই কারও কাছ থেকে সরাসরি প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): তুলা রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে আজ সুযোগকে কাজে লাগানোর জন্য দিনের শুরু থেকেই তৎপর থাকুন। পাওনা আদায় হবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে কেউ আজ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজে আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আপনার আজকের প্রচেষ্টা কিন্তু বিফলে যাবে না। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। মনের মাঝে জমে থাকা দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিন; কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ফেসবুকে পাওয়া কোনো ইঙ্গিত প্রেমের ব্যাপারে আপনাকে দুঃসাহসী করে তুলতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।