আপনার রাশিফল
১৫ ফেব্রুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—ম্যাজেন্টা, মেরুন, নীল। শুভ রত্ন—জারকন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—গ্যালিলিও, সম্রাট বাবর, নাট্যকার সিরাজ হায়দার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সূত্র ধরে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ই-মেইলে একাধিক প্রেমের ইঙ্গিতপূর্ণ চিঠি আপনাকে কিছুটা বিভ্রান্তিতে ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায়ে তত্পর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে নিরাশ হতে হবে না। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে আজ একাধিক সুযোগ আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিচু ঘটতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকাদের উদ্দেশে বলছি, উপার্জনের একাধিক নতুন মাধ্যমের খোঁজ পাওয়া যাবে, সুতরাং এ ব্যাপারে সজাগ থাকুন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তত্পরতা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।