আপনার রাশিফল
১৭ ফেব্রুয়ারি ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—ম্যাজেন্টা, সোনালি, মেরুন। শুভ রত্ন—গোমেদ, ইন্দ্রনীলা। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা জিম ব্রাউন, জীবনানন্দ দাশ, সাহিত্যিক জাফর আলম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণের মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকারা আবার চেষ্টা করুন। এ ক্ষেত্রে আজ সাফল্যের সম্ভাবনাই বেশি। মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে আলসেমির কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে মনের দরজায় কেউ আজ কড়া নাড়তে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। রাজনৈকি তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পরিচিত কারও কাছ থেকে আচমকা প্রেমের প্রস্তাব পেয়ে আপনি কিছুটা অবাক হবেন বৈকি! আর্থিক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনু রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন। কারণ আজ একাধিক সুযোগ হাতের নাগারে চলে আসতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ফেসবুক দেখুন, কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।