আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ ফেব্রুয়ারি ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রোব ও মঙ্গলবার। শুভ রং—হালকা নীল, ক্রিম। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, মুনস্পেন। বিশিষ্ট ব্যক্তিত্ব—শ্রীচৈতন্য, ড. আনিসুজ্জামান, রেজাউদ্দিন স্টালিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ফেসবুকে আজ প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে চাইলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সিংহ রাশির বন্ধুদের বলছি, কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ আপনার হাতের নাগালে চলে আসতে পারে, তাই চোখ-কান খোলা রাখুন। আর্থিক লেনদেন শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। আজ দূর কোথাও ভ্রমণে যেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—আজ ভাগ্য আপনার সহায় থাকতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ফেস বুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সূত্র ধরে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকরের বন্ধুদের উদ্দেশে বলছি; কর্মস্থলে আজ একাধিক সুযোগ আপনার নাগালের মধ্যে চলে আসতে পারে, সুতরাং চোখ-কান খোলা রাখুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ই-মেইলে কোনো ইঙ্গিতপূর্ণ চিঠি আপনাকে প্রেমের ব্যাপারে উৎসাহিত করে তুলবে। যাবতীয় কেনাকাটা শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক লেনদেন আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।